শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

বর্তমান পরিস্থিতি নিয়ে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

ডেস্ক নিউজ / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আগামী কাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবেন বিএনপির প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং-এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন।

 

এর আগে শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বৈঠকের সূত্রে জানা যায়, এসব ঘটনায় কাউকে সরাসরি দোষারোপ করবে না বিএনপি। এই ইস্যুতে কোনো কর্মসূচিও দেওয়া হবে না। কিন্তু বিষয়টিকে যে তারা সমর্থন করে না, সেটি বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে দলটি।

নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা-হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে বিএনপি।

এদিকে আজ রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বসছে বিএনপি। বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও থাকবেন এই প্রতিনিধিদলে।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায় আছে সেসব জানতেই আমরা আজ বিকেলে (রবিবার) নির্বাচন কমিশনে যাচ্ছি। নির্বাচনি আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলব। এ ছাড়া নির্বাচন নিয়ে আমাদেরও কিছু প্রস্তাব রয়েছে, সেগুলোও আমরা কমিশনকে জানাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ