শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বেরোবি ছাত্রশিবিরের নতুন সভাপতি সুমন, সেক্রেটারি রাকিব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। এতে মো. সুমন সরকারকে সভাপতি ও আব্দুর রাকিব মুরাদ সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) দুপুর রংপুর মহানগরীতে দলীয় কার্যালয়ে এক জরুরি সদস্য সভা শেষে নির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।

নতুন সভাপতি মো. সুমন সরকার বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া সেক্রেটারি আব্দুর রাকিব মুরাদ একই শিক্ষাবর্ষ ও ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। নতুন এই নেতৃত্ব চলতি বছরের বাকি মাসগুলো দায়িত্ব পালন করবে।

সভায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিছবাহুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

বেরোবি শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. সুমন সরকারকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে তাকে দলের সাংবিধানিক শপথ পাঠ করানো হয়। এছাড়া সদস্যদের পরামর্শে আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি।

এর আগের কমিটিতে সুমন সরকার বেরোবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও আব্দুর রাকিব মুরাদ সাবেক অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ