শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শয়নকক্ষে মিলল ৩০ গ্রাম হেরোইন, যাবজ্জীবন সাজা দিলেন আদালত

ডেস্ক রিপোর্ট / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া মাদক মামলার আসামি মো. নুর মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঘটনার প্রায় দুই বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। এ সময় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর ‘খ’ সার্কেল মিঠাপুকুরের উপ-পরিদর্শক মো. জামালুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিঠাপুকুরের খোদ কশিনাথপুর গ্রামে আসামির বসতবাড়ি ঘেরাও করে শয়নকক্ষ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো. জামালুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামি জামিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আসামি মো. নুর মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি মো. আফতাব উদ্দিন জানান, আসামি একজন চিহ্নিত মাদককারবারি। তাকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে সরকারপক্ষ সন্তোষ বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ