শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

স্বজনদের দিকে তাকিয়েই হাউমাউ করে কাঁদলেন পলক, তসবিহ হাতে আদালতে দীপু মনি

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্র দেখা গেছে।

এদিন কারাগারে থেকে পলককে আদালতে হাজির করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরোনো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়।

অপরদিকে, এদিন সকাল ১০ টা ২৫ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে তোলা হয়। এ সময় দীপু মনির হাতে তসবিহ দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবিহ জপতে দেখা যায় তাকে। গ্রেফতার দেখানোর ওপর শুনানি শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময়ও একইভাবে তসবিহ হাতে রাখেন দীপু মনি।

জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ