শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্থানীয় রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগরের হাড়ীভাঙায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরী সাইফুল ইসলাম (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ৭ জুলাই সকালে লালমনিরহাট সদর উপজেলার হাড়ীভাঙা দরগাহ পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলছিলো ওই নৈশ প্রহরীর মরদেহটি। সকাল নয় টায় স্কুল এসে মরদেহটি দেখতে পায় ওই বিদ্যালেয়ের শিক্ষক ময়না বেগম। পরে তিনি প্রধান শিক্ষক সহ স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সাইফুলের পরিবারের লোকজন।

মরদেহটি উদ্ধার হওয়ার ব্যক্তি হাড়ীভাঙা এলাকার মৃত গফুরের ছেলে। তিনি বিদ্যালয়টিতে ২০১৪ সাল থেকে কর্মরত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান সাইফুল অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি বিদ্যালয়ের কাজ অনেক আন্তরিকতার সাথেনকরতেন। ময়না তদন্তের ছাড়াই সাইফুলের পরিবার লাশটি দাফন করার জন্য পুলিশের কাছে থেকে নিয়ে গেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী সরকার জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ