শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

রংপুরে ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক আটক

ডেস্ক নিউজ / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

রপুরের কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় অনন্ত(২৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ ।

আটক অনন্ত কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের চৌরাস্তা এলাকার শিশির শ্রী মোংলুর ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অনন্ত সামাজিক যোগাযোগ ফেইসবুকে অনলাইন পোর্টালের “সৌদিতে খালি জায়গা পড়ে আছে, সেখানেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে: নেতানিয়াহু” পোষ্টের কমেন্টে অভিযুক্ত অনন্ত ইসলাম সম্পর্কে কটুক্তি করে একটি অশ্লীল মন্তব্য করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইসলাম সম্পর্কে কটুক্তি করার জেরে উক্ত এলাকায় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে।

বিষয়টি কাউনিয়া থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে শুক্রবার সন্ধ্যায় অনন্ত কে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই এলাকার প্রতিবেশীর বাড়ি থেকে অনন্তকে আটক করে থানা পুলিশ। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, কোন ধর্ম নিয়ে কটুক্তি কারোই কাম্য নয়। অভিযুক্ত যুবক শ্রী অনন্ত পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ