শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

পাটগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ: পুলিশ ও নেতাকর্মী আহত, বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পাটগ্রাম প্রতিনিধি : / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বুড়িমারী-রংপুর মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ১মাসের কারাদণ্ড দেয় বুধবার ,২ জুলাই।

অভিযুক্ত যুবকদ্বয়, বেলাল ও সোহেলকে পাটগ্রামের সরেঅ-বাজার এলাকা থেকে রাতে ১ লাখেরও অধিক টাকার রিসিভ মানিসহ আটক করেন বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এই অভিযোগের প্রেক্ষিতে তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।

এই ঘটনায় ক্ষিপ্ত হয় বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে ইউএনও ও থানা পুলিশের সাথে।

একটি সুত্র বলছে, পাটগ্রাম থানায় এই দু’জনকে নিয়ে যাওয়ার খবরে বিএনপির কর্মী ও সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে ও কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। গ্রেফতারের ঘটনায় অস্থিরতা সৃষ্টি হলে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে পুলিশের সাথে বিএনপির কর্মী-সমর্থকদের। এসময় বিএনপি নেতা চপলসহ বিএনপির ১৪-১৫ জনের মতো আহত হন বলে জানান তারা।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানায় হঠাৎ আক্রমনের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয়। এ সময় ৮ জন পুলিশ আহত হয়েছেন বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হতে পারে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ