শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে।

বুধবার (২ জুলাই) ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় আসিফ নজরুল বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কি মিথ্যা?

তিনি আরও বলেন, আমি তাদের জিজ্ঞেস করেছি- পুলিশকে বলেন না কেন। তারা বলেন, খবর দিলে সবাইকে পুলিশ বের করে দেবে। বাজে কাজ করে ১০ জন আর এজন্য সাফার করে ১০ হাজার জন, ১০ লাখ লোক।

আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে, কারণ সেখানে এক মালিককে মেরে ফেলা হয়েছে।

এ সময় তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ