শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

জুলাই আন্দোলনে ৬ বছরের শিশু রিয়ার মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ শহরে গুলিতে রিয়া গোপ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যুর ১১ মাস পর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবু রায়হান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৯ জুলাই বিকেলে আওয়ামী লীগের ১৫০ জন থেকে ২০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে মিছিলকারীদের উপর গুলি ও বোমা নিক্ষেপ করে। বিকেলে গুলশান হলের পেছনে নয়ামাটি এলাকায় ৫তলা বাড়ির ছাদে রিয়া গোপ খেলাধুলা করা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

মামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আহমদ বলেন, ‘এ ঘটনায় পরিবারকে মামলা করতে বলা হলেও তারা মামলার বিষয়টি রিফিউজ করেন। পরে গতকাল রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ