শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’-এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর তেজগাঁওয়ে ড. ইউনূসের কার্যালয়ের করবী হলে। সেখানেই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে এবং একইসঙ্গে জাতীয়ভাবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’-র উদ্বোধন ঘোষণা করা হবে।

এ উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দা বা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র-আন্দোলনের ইতিহাস ও শহিদদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের অনুপ্রেরণা জাগ্রত হবে। পাশাপাশি, শহিদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এই শিক্ষাবৃত্তির মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ