শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দেবীগঞ্জে জাল নোটসহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে জাল নোট ও প্রতারণার অভিযোগে রাশেদ জামান (৪০) নামে চক্রের এক সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছে নগদ টাকা, মোবাইল ফোন ও মাদক সেবনের উপকরণও জব্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ জুন) দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে অভিযান চালিয়ে রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাকে তল্লাশি করে এক হাজার টাকার একটি জাল নোট, ১২ হাজার টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের কিছু সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে জানা গেছে, রাশেদ জামান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসাসহ বিদেশি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করছিলেন। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তিনজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, তাদের কাছ থেকে ডলার দেওয়ার নাম করে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। যা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে। অভিযানে রাশেদের দুই সহযোগীর বাড়িতেও অভিযান চালানো হয়, তবে তারা এখনও ধরা পড়েনি। সেনাবাহিনী জানায়, গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে এবং চক্রের অপর সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন বলেন, এই প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেওয়ার প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, রাশেদ জামানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ