শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

নিরাপত্তা চায় সেই নরসুন্দর পরিবার

স্থানীয় রিপোর্ট / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার নরসুন্দর বাবা-ছেলের পরিবার নিরাপত্তা চেয়েছে। বুধবার বিকালে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন ঘটনার তদন্তে এলে তার কাছে নিরাপত্তা চাওয়া হয়। পরে অতিরিক্ত ডিআইজি তাদের সব ধরনের নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।

এর আগে গত রবিবার ধর্মীয় কটুক্তির অভিযোগে লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ের নিজেদের দোকানের সামনে মারধর করে নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্দ জনতা।

পরদিন ধর্মীয় কটূক্তির অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ ঘটনায় গত বুধবার সরেজমিন তদন্তে আসেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন। এ সময় স্থানীয় ‘তৌহিদি মুসলিম জনতার’ নেতাসহ গ্রেপ্তার নরসুন্দর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বিষ্ণুর স্ত্রী দীপ্তি রানী পুলিশের ওই কর্মকর্তার কাছে তাদের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানান।

পরিদর্শন শেষে ডিআইজি শরিফ উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাদের নিরাপত্তাহীনতারও কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ