শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মামলার বাদীকে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকির অভিযোগ

স্থানীয় রিপোর্ট / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর বাবা-ছেলের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদি মো. আবদুল আজিজ ও সাক্ষীরাও হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।

এর আগে গত রবিবার ধর্মীয় কটূক্তির অভিযোগে লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ের নিজেদের দোকানের সামনে মারধর করে নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আবদুল আজিজ।

এ বিষয়ে বাদি আবদুল আজিজ জানান, মামলার পর থেকে তাকে এবং সাক্ষীদের বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ইসলামী জঙ্গি আখ্যা দিয়ে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এসব হুমকি বিদেশী নম্বর থেকে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মামলার এক সাক্ষী বলেন, মামলার এজাহারের আমাদের নাম্বার আছে।

এজাহারটি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় দেশ-বিদেশি বিভিন্ন নম্বর থেকে আমাদের কাছে ফোন আসছে। আমাদের গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

আরেক সাক্ষী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নম্বর থেকে ফোন দিয়ে আমাকে ও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব বাজে খারাপ মন্তব্য করে এক ব্যক্তি। আমাকে প্রচণ্ড গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ