শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ফেসবুকে প্রেমিকাকে ভালোবাসি লিখে ছাদ থেকে রাবি শিক্ষার্থীর লাফ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রথম ব্লকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে প্রেমঘটিত একাধিক পোস্ট দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন।

প্রেমিকা লিসাকে উদ্দেশ্য করে পোস্টে তিনি লেখেন, ‘লিসা তুমি জানতা তোমাকে আমি কত্তটা ভালোবাসি তবুও কেন এমন করলে? সব জায়গায় সেইম ইফোর্ট সেইম ডায়ালগ কীভাবে পারো লিসা? মানুষ এতটা সাইকো কীভাবে হয়? তোমাকে তো বলেই ছিলাম আমার সঙ্গে চিট করলে কিন্তু আমার বন্ধু ফিরোজের মতো আমাকেও মরা ছাড়া উপায় থাকবে না। এত্ত করে বুঝাইলাম তাও বুঝলে না।’

আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘সরি আম্মু পারলে মাফ করে দিও। তুমি আমার আম্মু ছিলা, তুমি আমার আব্বু ছিলা।

আর আমার বাপ একটা জানোয়ার।’

সাগর চন্দ্র দাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি কক্ষে পড়ছিলাম।

এমন সময় আমার কক্ষের সামনের দিকে একজন ছাদ থেকে চিৎকার দিয়ে পড়ে গেল এমন মনে হলো। এসে দেখি তার পা মাটির ভেতরে চলে গেছে। ব্যথা অনুভব করার পর সে বুকে ব্যথা ও পা কেটে ফেলতে বলছিল। পরে শিক্ষার্থীরা তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি শোনামাত্রই সেখানে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার পায়ে একাধিক জায়গায় ফ্যাকচার ও বুকে আঘাত লেগেছে। চিকিৎসক বেশকিছু এক্স-রে দিয়েছেন। রিপোর্ট আসলে পরিস্থিতি জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ