শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

বিবিসি পার্সিয়ান অ্যাক্সিওস ওয়েবসাইটের বরাত দিয়ে জানিয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ওই ওয়েবসাইটটি এ তথ্য জানিয়েছে। এই ওয়েবসাইটে বলা হয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর কিছুক্ষণ আগে, ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমেরিকান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছিল ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীকে হামলা করার জন্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে।

এক ঘণ্টা আগে কাতার তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। এ অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত।

এএফপি ও রয়টার্স বলছে, কাতারে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ