শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

চাঁদা না পেয়ে বন্দুক উঠিয়ে প্রবাসীকে গুলি করার হুমকি বিএনপি নেতার

ডেস্ক রিপোর্ট / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই নেতার নাম শাহজাহান ভূইয়া (৫২)। তিনি সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এদিন সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

শাহাজাহান ভুঁইয়া ছাড়াও অভিযুক্তরা অন্যরা হলেন- ফারজান করিম ভুঁইয়া ওরফে সাজন (৩৫), আলিফ ভুঁইয়া (৩০) ও আছমা আক্তার (৫২)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহজাহান ভুঁইয়া ও তার সহযোগীরা তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে শাহজাহান ভুঁইয়ার নেতৃত্বে অভিযুক্তরা দলবল নিয়ে তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভুঁইয়া তার হাতে থাকা বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গাড়িতে আছি, পরে ফোন করুন বিস্তারিত বলবো। পরবর্তীতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ