শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে নরসুন্দর বাপ-ছেলেকে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তির অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার গোসালা বাজার এলাকায় নরসুন্দর বাপ ও ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আটক নরসুন্দর দুজন হলো—পরেশ চন্দ্র রায় (৭০) ও তার ছেলে বিষ্ণু রায় (৩৫)। তারা সদর উপজেলার নবীনটারী এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গোসালা বাজারের হানিফ পাগলার মোড় এলাকায় নরসুন্দরের দোকান চালিয়ে আসছে।

স্থানীয়দের অভিযোগ, পরেশ ও বিষ্ণু দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে ধর্ম অবমাননাকর মন্তব্য করে আসছিল। আজও এমনই এক ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। স্থানীয় ওলামায়ে কেরাম ও মুসল্লিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে গণধোলাই দেয় এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা থানায় গিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ