শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ২

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমন রোপা রোপণের সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চাড়োল ইউনিয়নের পরেদশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুর মোহাম্মদ আলী ওই গ্রামের তসির উদ্দীনের ছেলে। আহত বাবা ও ছেলের বাড়িও পরদেশীপাড়া গ্রামে। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত (ওসি) শওকত আলী সরকার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন।

নিহতের প্রতিবেশী সুলতান আলীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে পরদেশীপাড়া গ্রামের মোহাম্মদ আলী, মশিউরসহ ৬/৭ জন মাঠে রোপা আমন রোপণের কাজ করছিল। বিকেল ৪টার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ আলী। এ সময় আহত হয়েছেন সাব্বির ও তার বাবা মশিউর রহমান। স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ