শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বাংলাদেশে ভারতীয় রিপাবলিক বাংলা টিভির প্রচারণা বন্ধে রুল

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

বাংলাদেশে ভারতীয় রিপাবলিক বাংলা টিভির সম্প্রচার কেন বন্ধ করা হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষ বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রোববার (২২ জুন) এ রুল জারি করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে এর সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতেও বিটিআরসির প্রতি রুল জারি করা হয়।

এর আগে বাংলাদেশে ভারতীয় বাংলা টিভি ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান। যেখানে তিনি বলেন এ টিভি চ্যানেলটি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। সেজন্য দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া প্রয়োজন। একই সঙ্গে একটি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়।

রিটে আরও বলা হয়, অপরাধ মূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে এই ভারতীয় টিভি। এজন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয় হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ