শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

রংপুরে কয়েল ফ্যাক্টরি-তামাক গোডাউনে ভয়াবহ আগুন

শাহরিয়ার মীম / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

রংপুর নগরীর তাজহাট এলাকায় বিএনপি নেতা রহিম উদ্দিন ভরসার মালিকানাধীন ভরসা গ্রুপের কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর বুধবার দুপুর সোয়া ২ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে বুধবার রাত ৩টার দিকে আগুন ধরে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। অগ্নিকাণ্ডে কোটি টাকার তামাকসহ অন্যান্য মালামাল পুরোপুরি ভস্মীভূত হয়।

রংপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনোয়ারুল হক  ডিআরবি নিউজ’কে জানান, রাত তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনসহ এলাকায় ছড়িয়ে পড়লে পরে আরো ৩টি ইউনিটসহ ৫টি ইউনিট দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও আমরা মালিক পক্ষকে বলেছি গোডাউনে থাকা মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নেবার ব্যবস্থা করতে। তিনি বলেন এখনো ভেতরে ধোয়া রয়েছে পুরোপুরি নিভাতে আরো সময় লাগবে। পানির সংকটের জন্য আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ভরসা গ্রুপের কর্মচারীরা ডিআরবি নিউজকে জানান, রাত ৩ টার দিকে গোডাউনের ভেতরে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে তা ছড়িয়ে পড়ে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন ধরেছে বলে তারা দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ