শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সাইরেনও বাজল না, ইসরায়েলে সরাসরি আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফায় আঘাত হেনেছে। তবে এই ঘটনায় আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি উত্তরাঞ্চলীয় শহরটিতে। এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

এই প্রথম এমন ঘটনা নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে ইসরায়েলে। হোম ফ্রন্ট কমান্ড ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি চিকিৎসা কর্মীরা বলছেন, সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে ১০টিরও বেশি আঘাতপ্রাপ্ত স্থানে জরুরি সেবা দেওয়া হচ্ছে।

এছাড়াও উত্তর ইসরায়েলে নতুন করে সাইরেন বাজছে। সর্বশেষ ইরানি মিসাইল ব্যারেজে ইসরায়েলে ২০-৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, রবিবার সকালে ইরান নতুন দফায় ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু এবং সরকারের সাথে সম্পর্কিত শিল্পের উপর আইআরজিসির ২০তম আক্রমণ শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ