শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মেধাবী সেই ছাত্রের পাশে দাড়ালেন কালীগন্জের ইউএনও

কায়সারুল আলম সোহাগ,কালীগন্জ প্রতিনিধিঃ / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি হওয়ার সুযোগ পেয়েও অর্থের অভাবে দুশ্চিন্তায় থাকায় সেই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী আলাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন কালীগন্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা।

শনিবার দুপুরে তিনি আলাল হোসেনকে রাবিতে ভর্তির জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন ।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন,আলাল হোসেন একজন অদম্য মেধাবী ছাত্র । কোনো প্রতিকূলতা তাকে দমাতে পারেনি । রাবিতে ভর্তি হতে না পারার বিষয়টি জানার পরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে । ভবিষ্যতেও তার যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে।

তিনি আরও বলেন,আলাল সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত । প্রতিকূল পরিস্থিতিতেও হার না মেনে সে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করেছে।

আলাল জানান, ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিং বা প্রাইভেট পড়া সম্ভব হয়নি । উপবৃত্তির টাকা দিয়ে বই কিনে নিজে নিজে পড়াশোনা করেছি। ভর্তি পরীক্ষায় ৬৫ নম্বর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি।

ছোটবেলা থেকেই মেধা ও পরিশ্রমকে সঙ্গী করে অভাবের সঙ্গে লড়াই করে আসা আলাল বলেন, আমার বাবা সবসময় বলেছেন যত কষ্টই হোক, স্বপ্নের পেছনে ছুটতে হবে।

শিয়ালখোওয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক শাখায় এসএসসিতে জিপিএ ৪.৩৩ এবং নামুড়ী মহাবিদ্যালয় কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৫০ পেয়েছিলেন আলাল ।

আলালের বাবা কাছুম আলী বলেন, আল্লাহর রহমতে আমার ছেলে রাবিতে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু তার ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম ।এমন সময় ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ