শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

লালমনিরহাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

লালমনিরহাটে ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন দুই ইউপি সদস্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।

গ্রেফতাররা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও ভেলাবাড়ী ইউপির সাবেক সদস্য সাইফুল ইসলাম নান্নু (৪৯)। একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও বর্তমান ইউপি সদস্য সমির উদ্দিন (৫১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের মাদক রংপুরসহ সারা দেশে পাচার করছে একটি চক্র। এই সংবাদে মঙ্গলবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজারে অভিযান চালানো হয়। এ সময় ৯৮১টি ইয়াবাসহ সাইফুল ইসলাম নান্নু ও সমির উদ্দিনকে আটক করে র‍্যাব।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুই ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ