শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

চিলমারীতে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে প্রেমের অপরাধে কিশোরকে ঘরে আটকে রেখে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় একজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২১ জুন, শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার পরিদর্শক তদন্ত অফিসার নন্দোলাল।

গ্রেপ্তার আসামীর নাম মোঃ সাইফুল ইসলাম (৪৫)। তিনি ওই ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গেলো রাত সাড়ে ৩ টার দিকে চিলমারী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ)  আরিফ রাসেল সঙ্গীও অফিসার ফোর্সসহ  মাদক বিরোধী অভিযান এবং  ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন সময় থানার ৬ নম্বর মামলার এজাহারভুক্ত প্রধান আসামি  সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়া হয়৷

পরিদর্শক তদন্ত অফিসার নন্দোলাল জানান, আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

প্রসঙ্গত, গত ১০ জুন উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটল এলাকায় একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন করা হয়।  এনিয়ে কিশোরের বাবা বাদি হয়ে চিলমারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ