শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

হিলিতে বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত 

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

দেশীয় ফলের স্বাদে,উৎসবে মাতি সবার সাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২১ জুন) বেলা ১১টায় উপজেলার বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের আয়োজনে স্কুলের হলরুমে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের পরিচালক অধ্যাপক ওবায়দুর রহমান, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, শিক্ষক জাহিদ হাসান,শিক্ষক মেহেদী হাসান,শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, শিক্ষিকা সেলিনা বেগম,শিক্ষিকা মরিয়ম রহমান মৌ,শিক্ষিকা রিফাহ তাসনিম,শিক্ষিকা নিলুফা জান্নাতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ফল উৎসবে আম,জাম,লিচু,কাঁঠাল,বন কাঁঠাল,কলা,ড্রাগন সহ প্রায় ১৮ প্রকারের ফল দিয়ে স্ট্রল সাজানো হয়।

বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, ফল উৎসবের আয়োজন করা হয়েছে মূলত শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। কিন্ডারগার্টেন স্কুল গুলো এসব আয়োজন কম করে থাকে আমরাই ব্যতিক্রম যে ফল উৎসব আয়োজন করেছি। আশা করি আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজন করা হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ