শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

পরমাণু প্রযুক্তিতে ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়, তাহলে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং রাশিয়া তাতে সহযোগিতা করতেও প্রস্তুত। (খবর: আনাদুলুর)

একটি সাক্ষাৎকারে পুতিন বলেন, ইরান পরমাণু অস্ত্র বানাতে চায়—এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এখন পর্যন্ত পায়নি। তিনি উল্লেখ করেন, ইরানে পারমাণবিক অস্ত্র হারাম বলে ধর্মীয় ফতোয়া জারি রয়েছে, যা বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়।

তিনি আরও বলেন, রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে এবং কোনো দেশ যাতে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, সে বিষয়ে সহযোগিতা করতে চায়।

ইসরায়েল-ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এতে উভয় দেশে প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের।

এই উত্তেজনার মধ্যে পুতিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সমর্থনের ঘোষণা ইরানের পক্ষে একটি বড় কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে এই বার্তা ইরানকে কিছুটা কৌশলগত সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ