শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

‘পুরো বিশ্বের সামনে ইসরায়েলকে নত করবে ইরানের বাহিনী

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এমন সব ‘চমক’ রয়েছে যা দখলদার ইসরায়েলকে বিশ্বের সামনে নত করবে।

বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পশুর মতো বর্বরতা চালাচ্ছে। তবে ইরানের সাহসী সন্তানেরা তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র একটুখানি অংশ ব্যবহার করেই ইসরায়েলি শত্রুকে ভয়াবহভাবে আঘাত করেছে।

তিনি যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীকে সমর্থন দিয়ে যে কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপ করলে, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে।

মুখপাত্র আরও বলেন, আমরা ইসরায়েলে বসবাসকারী ‘অস্থায়ী’ অধিবাসীদের সতর্ক করে দিচ্ছি—এই দখলকৃত ভূখণ্ড আর নিরাপদ নয়। যে কোনো সময় এখানে আঘাত হানতে পারে ইরানি বাহিনী।

তিনি বারবার জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী এমন সব বিস্ময়কর ব্যবস্থা গ্রহণ করেছে, যা বিশ্ববাসীর চোখের সামনেই দখলদার ইসরায়েলকে ধ্বংসের পথে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ