শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সৌদি আরবে ৩৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ডেস্ক নিউজ : / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৬ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী।

আজ শুক্রবার (২০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে মৃত্যু-সংক্রান্ত হালনাগাদ সংবাদে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশি এই ৩৬ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ২৩ জন, মদিনায় ১১, জেদ্দায় একজন ও আরাফাহে আরও একজন মারা গেছেন।

হজ ব্যবস্থাপনা পোর্টালে বলা হয়েছে, সবশেষ গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) গাজীপুরের গাছার মো. আফজাল হোসাইন (৬৮) ইন্তেকাল করেছেন। এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫।

এ বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। এবার বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফিরবেন। এর আগে হজ ফ্লাইট পরিচালনা শুরু হয় ২৯ এপ্রিল ও শেষ বিদেশগামী ফ্লাইটটি ১ জুন বাংলাদেশ থেকে ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ