শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

এবার ইসরায়েলের বিজ্ঞানীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইসরায়েলের ‘বিজ্ঞানের মুকুটের রত্ন’ খ্যাত ইনস্টিটিউটে হামলা করেছে ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্রে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে প্রতিহিংসামূলক কার্যকলাপ করে আসছে। তারা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধ করার জন্য এর পেছনের ‘মস্তিষ্ক’ পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। এবারই প্রথমবারের মতো ইরান ইসরায়েলের বিজ্ঞান গবেষণায় আঘাত হানল।

ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য সরাসরি সংঘাতের কারণে ইসরায়েলের বিজ্ঞানীরাও টার্গেটের অংশ হচ্ছেন। ইরানি ক্ষেপণাস্ত্র জীবন বিজ্ঞান এবং পদার্থবিদ্যাসহ অন্যান্য ক্ষেত্রের জন্য পরিচিত একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে আঘাত করার পর তা স্পষ্ট।

আণবিক কোষ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরেন শুলডিনার বলেছেন, আমার ল্যাবটি হামলায় ধ্বংস হয়ে গেছে। তারা ইসরায়েলে বিজ্ঞানের মুকুটের রত্নকে ক্ষতি করতে সক্ষম হয়েছে।

এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে।

দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ