শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

চিলমারীতে পুকুরের পানিতে পড়ে যুবকের মৃত্যু

এস এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে পড়ে আবু আইয়ুব(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এক সন্তানের জনক ওই যুবক মৃগি রোখে আক্রান্ত সুস্থ্য-সবল ছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবেরতল চৌধুরীপাড়া এলাকায়। তিনি এলাকার আফসার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম।

এলাকাবাসী জানান, উপজেলার গাবেরতল চৌধুরীপাড়া এলাকার আফসার আলীর পুত্র আবু আইয়ুব(২৫)। তিনি আগে থেকে মৃগি রোগে আক্রান্ত কিন্তু সুস্থ্য-সবল ব্যক্তি ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে আইয়ুব আলী তার মাসহ বাড়ীর পাশ্বে থাকা পুকুরপাড়ে বসে ছিলেন। হঠাৎ মৃগি রোগের ঝাকুনি শুরু হলে অজ্ঞান হয়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। এসময় তার মা হাত ধরেও তাকে আটকাতে না পেরে এলাকাবাসীকে ডাক চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী এসে গভীর পানির তল থেকে আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ