শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

হিলিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে তিন দিনব্যাপী (১৯-২১ জুন) জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ১১ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসের হলরুমে (১৯-২১ জুন) তিন দিনব্যাপী জাতীয় ফলের মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার রায়।

মেলায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরা তাদের বাগানের ফল নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে মেলায় অংশ গ্রহন করেছেন।

মেলা দেখতে হাকিমপুর উপজেলা শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এসেছেন। মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন দেশী ফলের সাথে পরিচয় করে দেওয়া হয়। মেলা উপলক্ষে উপজেলা কৃষি অফিস ও সাজানো হয়েছে।

স্বাগত বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম বলেন, বিদেশি ফল আমদানি করা হলেও সাধারণ মানুষ দেশী ফলের চেয়ে বিদেশি ফলকে পছন্দ করে। তাই আজকের এই মেলা থেকে কৃষকদের কৃষি অফিসের পরামর্শ মোতাবেক দেশী ফলের গাছ বেশি করে লাগানোর আহবান জানাই।

একজন সুস্থ মানুষের প্রতিদিন ৬০-৭০ গ্রাম ফল খাওয়া দরকার। কিন্তু আমরা অনেকেই জানি না বা খাই না। আগামী দিনে হাকিমপুর উপজেলায় দেশী ফলের চাষ বৃদ্ধি এবং রফতানি খাতায় হাকিমপুর উপজেলার নাম সংযুক্ত করতে উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। তাই যে কোন পরামর্শের জন্য কৃষি অফিসে যোগাযোগের আহবান জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলততুমিশ আকন্দ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাফিউল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, ভেটেনারী সার্জন ডাঃ মুনতাসীর মামুন, পরিসংখ্যান অফিসার, সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ