শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

নীলফামারীতে যৌথবাহিনীর অভিযানে বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধণ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বাড়ি থেকে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাত বারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে রনজিৎ দাস নামের এক ব্যক্তির বসতভিটা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা ছিল ১০ ফুটেরও বেশি, অপরটি ছোট আকৃতির।

অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় গাছ দুটি জব্দ করে সদর থানা পুলিশ। তবে বাড়ির মালিক রনজিৎ দাসের দাবি, তিনি জানেন না গাছ দুটি গাঁজার।

অপরদিকে, বসতভিটায় এমন গাঁজার গাছ দেখে অবাক হয়েছেন স্থানীয়রাও। এ সময়, এলাকার ইউপি সদস্য ও প্রতিবেশীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) দিলীপ রায় জানান, অভিযুক্ত ব্যক্তি গাছের মালিকানা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ