শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

হিলিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

দিনাজপুরের হিলিতে ভ্যান থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওজাতুল (১০) নামের এক চতুর্থ শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেল ৩টায় হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে একটি ওজন স্কেলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

সে জয়পুরহাট জেলার মঙ্গলবাড়ি বুজরুক এলাকার ওমর ফারুকের মেয়ে। স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো।

পুলিশ জানায়,আজ বিকেলে রওজাতুল তার নানী বাড়ি কাটলা থেকে ভ্যান যোগে দাদার সাথে নিজের বাড়িতে যাবার পথে হিলির মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে রাস্তার একটি গর্তে ভ্যানের চাকা পড়ে গেলে সেখান থেকে সে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ