শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সৈয়দপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ডেস্ক রিপোর্ট / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে ‘শ্যামলী পরিবহন’ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিয়ে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ মোহাম্মদ বুদারুর ছেলে মাসুদ (২৮) এবং একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নুর ইসলাম (৫৫)। তার দুজনই ইট ভাটার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে দুমড়ে-মুচড়ে আটকে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ