শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ : / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

ইসরায়েল-ইরান সংঘাতের জেরে নিরাপত্তা বিবেচনায় জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবের কনস্যুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বুধবার (১৮ জুন) মার্কিন দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ অনুসরণ করে দূতাবাস ও কনস্যুলার শাখার কার্যক্রম আজ থেকে শুক্রবার পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসস্থান কিংবা তার নিকটবর্তী এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।’

তবে এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। দূতাবাসের ভাষ্য, ‘যদি পরবর্তীতে দেশত্যাগের বিকল্প সম্পর্কে কোনো তথ্য থাকে, তা মার্কিন নাগরিকদের সঙ্গে শেয়ার করা হবে।’

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন বন্ধ রয়েছে। সেখানে কোনো বাণিজ্যিক কিংবা চার্টার ফ্লাইট আপাতত চালু নেই। এমনকি ইসরাইলের সমুদ্রবন্দরগুলোও কার্যক্রম বন্ধ রেখেছে। তবে জর্ডানের সঙ্গে সংযোগ স্থাপনের যে স্থলপথ রয়েছে, তা এখনও খোলা এবং বুধবারের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার কথা রয়েছে বলেও জানায় মার্কিন দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ