শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মোসাদের আস্তানা ও সেনাবাহিনীর ওপর ইরানের হামলা

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, এবার মোসাদের আস্তানা ও ইসরায়েলের সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার ( ১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েলে তাদের মিসাইল হামলায় একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ইসরায়েলি সূত্র জানিয়েছিল, দেশটির মধ্য উপকূলীয় শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় এটি একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলে সাধারণত এ ধরনের লক্ষ্যবস্তু বলতে সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাকে বোঝানো হয়।

আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, এই হামলা ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কার্যক্রমের বিরুদ্ধে একটি জবাব। তবে এই হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউইয়র্কভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান ও ইসরায়েলের এ সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে।’

গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইসরায়েলের চালানো এ হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষসহ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ