শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কালীগন্জে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ওয়েল্ডিং কারখানা 

কায়সারুল আলম সোহাগ ,কালীগন্জ প্রতিনিধিঃ / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশে অডিটরিয়াম সংসগ্ন সড়কে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে একাধিক ওয়েল্ডিং কারখানা।

পরিবেশ আইন না মেনে এসব কারখানার প্রভাবে চোখে আলোক রশ্মি প্রবেশ করে রেটিনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চিকিৎসকরা জানালেও উপজেলা চত্বরের পাশে ব্যস্ততম সড়কের ধারে ওয়েল্ডিং কারখানাগুলো গড়ে উঠলেও প্রশাসন নীরব ভুমিকা পালন করছে ।

কারখানাগুলো গড়ে উঠায়  ঝালাইকালে তীর্ক অতিবেগুনী রশ্মির বিচ্ছুরণ ও উচ্চ শব্দ ছড়িয়ে পড়ায় বিপদের মধ্যে পড়েছে কোমলমতি শিশু,স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী, মসজিদের মুসল্লী ছাড়াও আশপাশের দোকানদাররা । ফলে পরিবেশের উপর পড়েছে বিরুপ প্রভাব, হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ।

এলাকার সচেতন কয়েকজন ব্যক্তি আমাদের এ প্রতিনিধিকে বলেন, “প্রশাসন সচেতন হলে খোলামেলাভাবে কারখানার মালিকরা এ ধরনের কাজ করতে পারতেন না ।”

সরেজমিনে দেখা গেছে, খোলা জায়গায় ওয়েল্ডিংয়ের কাজ করায় পথচারী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে  পাশাপাশি স্কুল কলেজগামী শিক্ষার্থীরা কৌতুহলবশত ওয়েল্ডিংয়ের কাজ দেখায়  চোখের রেটিনা ও লেন্সে ক্ষতি ডেকে আনছে ।

ওয়েল্ডিং কাজের সময় তীব্র তীর্যক আলো বিচ্ছুরণের ফলে অতিবেগুনী রশ্মি যাতে বাহিরে যেতে না পারে এজন্য ঘরের ভিতর আড়াল করে এবং কালো কাপড় দিয়ে ঢেকে কাজ করার নিয়ম থাকলেও তা না মানার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই অনেক কারখানার ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, প্রশাসনের তদারকি না থাকায়, কারখানার মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে আগ্রহ হারাচ্ছে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: জাকিয়া সুলতানার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ