শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলেই যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না; বরং যুদ্ধ শেষ হবে।

সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেছেন।

খামেনিকে হত্যাচেষ্টার ব্যাপারে প্রশ্ন করলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না। কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি; তাহলে যুদ্ধ বাড়বে না। বরং যুদ্ধ বন্ধ করবে।

বার্তাসংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় রাজি আছে ইরান। এজন্য তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর শরণাপন্ন হয়েছে। এছাড়া রয়টার্সের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে- ইরান পারমাণবিক আলোচনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে।

তবে নেতানিয়াহু জানিয়েছেন, ইরান সত্যিকার অর্থে আলোচনা চায় না। এ ব্যাপারে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে বলেও দাবি করেন তিনি।

এদিকে রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যায় ভেটো দিয়েছেন। এরপর আজ নেতানিয়াহু জানালেন- তারা খামেনিকে হত্যার চেষ্টা বাদ দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ