শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

রংপুরে চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী গ্রেপ্তার

কায়সারুল আলম সোহাগ,কালীগন্জ প্রতিনিধিঃ / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

রংপুরে চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী গ্রেপ্তার

কায়সারুল আলম সোহাগ,কালীগন্জ প্রতিনিধিঃ

রংপুরে চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী রুবেল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব । রুবেল লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবী গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব গঙ্গাচড়া মডেল থানায় রুবেলকে হস্তান্তর করেছে ।

সোমবার (১৬ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গঙ্গাচড়া সদর চেংমারী এলাকার বেলাল হোসেনের ছেলে জিসান হোসেন রাহিম (৮) গঙ্গাচড়ার একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো । গত ২৯ মে রাতে এতিমখানা থেকে জোরপূর্বক নিয়ে গিয়ে জিসানকে হত্যা করা হয়। পরের দিন লক্ষ্ণীটারী ইউনিয়নের মহিপুর পুরাতন ক্যানেলের পাশ থেকে জিসানের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আড়াইটায় লালমনিরহাটের তুষভান্ডার থেকে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলা হওয়ায় র‌্যাব তদন্ত করছিল। এরই প্রেক্ষিতে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিসানের মায়ের সাথে আর্থিক লেনদেন জনিত বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ