শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ গেলো দুই সন্তানের জননী 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে দুই সন্তানের জননী জেলেখা আক্তার (৩৩) মারা গেছেন।সোমবার(১৬ জুন) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষির হাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জেলেখা লক্ষির হাট গ্রামের মনতাজুল মাস্টারের স্ত্রী।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা নামে এক গৃহবধূ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয়দের মতে,ঘটনার দিন দুপুরে জেলেখা তার নিজ বাড়ি থেকে বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠে গরু আনতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সাথে বাতাস ও বিদ্যুৎ চমকাতে শুরু করলে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় চলছে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ