শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ঝুলে আছে চিলমারী উপজেলা বিএনপির কমিটি, তৃণমূলে স্থবিরতা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি, / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির কমিটির ঝুলে থাকায় স্থবির অবস্থায় রয়েছেন পদপ্রত্যাশী নেতারা। এতে দলীয় কর্মীরাও পড়েছেন দোটানায়। উপজেলা পর্যায়ে বিএনপির কর্মী সভা হবার দুই মাসেও কমিটি ঘোষণা হয়নি। জেলার নেতারা বলছেন, দ্রুত উপজেলা কমিটি দেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আহবায়ক পদে লড়াইয়ে আছেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি সহ-অধ্যাপক আবু হানিফা, সহ-অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন।

উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কমিটি আসবে জেলা কমিটির নিকট এটাই চাওয়া।

উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বলেন, অনেকদিন হলে গেল উপজেলায় বিএনপি’র কমিটি শুন্য রয়েছে। আমরা আশা করছি একটি সুন্দর কমিটি  উপহার দিবেন দায়িত্বশীল কমিটি।

জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, যেহেতু বর্তমান চিলমারী বিএনপি’র কমিটি শুণ্য রয়েছে, তাই দ্রুত একটি আহবায়ক কমিটি দেয়া হবে।

চিলমারীতে বিএনপি’র কমিটিতে এক সময় গ্রুপিং থাকলেও বর্তমানে কোন গ্রুপিং নেই জানিয়ে, জেলা আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান জানান, দ্রুতই একটি দায়িত্বশীল কমিটির অনুমোদন দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ