শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

দিনাজপুর চিরিরবন্দরে বিয়ের ৩ দিনের মাথায় নববধূকে গলাটিপে হত্যা

রিপোটারের নাম / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

দিনাজপুর চিরিরবন্দরে নববধূকে তানিয়া আক্তারকে (১৮) গলাটিপে হত্যা করেছে স্বামী আব্দুর রহিম (২২)। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার (৯ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক আব্দুর রহিম এই গ্রামের আজাহার আলীর ছেলে। তানিয়া আক্তার পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত বৃহস্পতিবার রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়ার সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয়। বিয়ের পর নতুন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে রবিবার রাতে তাকে হত্যা করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ জানান, নববধূর পরিবার খবরে পুলিশ গিয়ে ঘাতকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই হত্যকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবার হত্যা মামলা করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আব্দুর রহিম গলাটিপে তার স্ত্রী তানিয়াকে হত্যা করে বলে স্বীকার করেছেন। নববধূর অন্যত্র প্রেমের সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহে রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে তার বুকের উপর উঠে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ