শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ২৭৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে এক অনলাইন জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। জানা গেছে, অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের অ্যাডহক ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মেক)-এর পীরগঞ্জ ক্যাম্পের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

রংপুর পীরগঞ্জের সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দল বুধবার (২৭ আগস্ট) দুপুরে পীরগঞ্জ বাজার এলাকা থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রাশেদ তুরু মিয়ার পুত্র অন্তর আলী-কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অন্তর আলী স্বীকার করেন, তিনি একাধিক অনলাইন জুয়ার ওয়েবসাইট যেমন—R777, EG333, FB77, USPORT, KRIKYA, Aviator, Romax Deluxe, Jaya9, 7J777, 1XBet, J7777 ইত্যাদির সক্রিয় খেলোয়াড়।

এছাড়া তদন্তে জানা যায়, তার বিকাশ অ্যাকাউন্ট থেকে গত এক সপ্তাহে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়েছে, যা অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত মালামালসহ আটককৃতকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। অনলাইন জুয়াড়ি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ