শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

তারেক রহমানকে নিয়ে অপপ্রচার: নীলফামারীতে যুবদলের প্রতিবাদ

নীলফামারী প্রতিনিধি / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে নীলফামারী জেলা যুবদলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নীলফামারী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবদল নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল। তিনি বলেন, “দেশে গুপ্তচর ভিত্তিক রাজনৈতিক দলগুলো যুবদল ও তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব গুজব ছড়াবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, “মাত্র ৪০, দিনের একটি রাজনৈতিক দল আজ তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করে যাচ্ছে। এইসব অপচেষ্টার জবাব আমরা রাজপথেই দেব।”

এসময় উপস্থিত ছিলেন জেলার ছয় উপজেলার যুবদল এবং পৌর যুবদলের নেতাকর্মীরা। বিশেষ করে ডোমার উপজেলার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।

ডোমারের যুবদল কর্মী শরিফুজ্জামান শিমু বলেন, “দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষ এবং যুবদল সবাই এর কঠোর জবাব দেবে।”

সমাবেশ শেষে নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এএইচএম সাইফুল্লাহ রুবেলকে ছয় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ