শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৭

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি। / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গত ১৬ই জুলাই রাত আনুমানিক ১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন বাসযাত্রী নিহত এবং পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক (নং: ঢাকা মেট্রো ট-২০-৮৪৫২) মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ট্রাকটিকে সরিয়ে নিতে চালককে ডাকাডাকি করছিল। এ সময় পিছন দিক থেকে জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস (নং: ঢাকা মেট্রো ব-১২-৪৫১৬) সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় ট্রাকের সামনে দায়িত্ব পালনরত কনস্টেবল মিজান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসযাত্রী শাহাদ (পিতা: মোকছেদ উল্লা, সাং: ধুমেরকুটি, হারাগাছ, কাউনিয়া, রংপুর) ও আঃ হামিদ (পিতা: ইয়ানুছ আলী, সাং: ডাকপাড়া, জেলা: জামালপুর) সহ ৭ জন আহত হন।

ঘটনাস্থলেই বাসযাত্রী মোঃ আলমগীর হোসেন (৪০) (পিতা: আঃ সামাদ, গ্রাম: গৌরাঙ্গ বাজার, ধনবাড়ি, টাঙ্গাইল) এবং আশরাফুল (৪২) (পিতা: আমিন উদ্দীন, গ্রাম: হাজিপাড়া, বজরাপুর, মোকন্দবাড়ী থানা ও জেলা: জামালপুর) নিহত হন।

আহতদের রংপুর ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কনস্টেবল মিজানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। ট্রাক ও বাস দুটোই থানা হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ