শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে চিলমারীতে বিক্ষোভ মিছিল

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

ঢাকার মিটফোর্ড এলাকায় পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের  প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে ‘সাধারণ ছাত্র-জনতার’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

শনিবার বাদ আসর থানাহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এলএসডি মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য, ক্ষমতার প্রতি সীমাহীন লোভ ও বিচারহীনতার সংস্কৃতিই এ ধরণের নৃশংসতার মূল কারণ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মবের মতো ঘটনা প্রায়শ ঘটছে, যা সভ্য সমাজের জন্য লজ্জাজনক।

সমাবেশে বক্তব্য রাখেন,মো.হযরত আলী,বদরুজ্জামান, রাশেদুল ইসলাম,মোতালেব রহমান, মাহমুদুল হাসান, আলামিন, মনিরুজ্জামান লিটন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ