শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে কাউনিয়ায় বিএনপির বিজয় মিছিল

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় র‍্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া গার্লস স্কুল মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা,সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি,জেলা বিএনপির সদস্য ফজলুল হক বাদল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমূখ।

বিজয় র‍্যালিতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অংশগ্রহণ করেন।

‎পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ