শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

১৫ বছরে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

পুঁজিবাজারকে ক্যাসিনো বানানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এখানে একটি গ্রুপ এসে খেলাধুলা করে চলে যায়। বিগত ১৫ বছর এভাবেই চলেছে। বাজারের গুণগত পরিবর্তন আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। লুটপাট করতে করতে এমন অবস্থা হয়েছে যে আর লুটপাটের জায়গা নেই। শেয়ার ফ্লোর প্রাইসে ঠেকেছে। বাজারে তারল্য বাড়াতে হবে। বিশ্ববাজার থেকে তারল্য আনতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বাংলাদেশের আর্থিক খাতে সব সংস্কার বিএনপির আমলে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দায়বদ্ধতার জায়গা থেকে সংস্কার ও পুনর্গঠন করা হবে। ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানো হবে। আমরা কি মাত্র ৪ বিলিয়ন ডলারের পেছনে ঘুরছি!’

এ সিনিয়র নেতা বলেন, দেশ কীভাবে দ্রুত গণতন্ত্রের পথে উত্তোরণ হবে, নির্বাচনের পথে যাবে সে ব্যাপারেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। নির্বাচন ডিসেম্বরেই কেন, আগেই সম্ভব।

অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “নিয়ন্ত্রক সংস্থা ও কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা সম্ভব নয়। অনিয়ম দুর্নীতি করে শাস্তি না পেলে অনিয়ম পুনরাবৃত্তি ঘটে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ