শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পরাজয় হবে কেউ কি আগে ভেবেছিল?

স্থানীয় রিপোর্ট / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক এনে ওই জায়গার অফিসার বানিয়ে রেখে দিছে। নতুন বাংলাদেশের সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের। কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোকগুলোকে এনে পেট চালাচ্ছে আর প্রতিদিন অমূল্যভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে।

এই হাসনাত, নাহিদরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়ালে হাসিনার পতন হইত না। ‘হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পরাজয় হবে কেউ কি আগে ভেবেছিল?’ পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই, যারা চোর-বাটপার তাদের সামনে আমাদের শুধু সাহস নিয়ে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ে জুলাই পদযাত্রা শেষে শহরের চৌরঙ্গী মোড়ের টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় এসব কথা বলেন তিনি। জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সারজিস আলম আরো বলেন, ‘পঞ্চগড়ে কোনও মানুষ আহত হলে তাকে রংপুর বা অন্য জেলায় পাঠানো হয়। যেতে যেতে পথেই মারা যায়। পঞ্চগড়ের মানুষ স্বাস্থ্যসেবায় অবহেলিত। কিছুদিন আগে এখানে পাথর উত্তোলন শুরু হলে চাঁদাবাজি শুরু হয়েছে। রাতের আঁধারে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে পাথর-বালু তোলা হচ্ছে। স্থানীয়দের হুমকির মুখে ফেলা হচ্ছে। এসব কারা করছে আপনারা জানেন। পঞ্চগড়ের চিনিকল চালু হওয়ার কথা ছিল এই বছরেই। কিন্তু কাদের জন্য চালু হয়নি আপনারা জানেন। ২০২৬ সালেই আমরা পঞ্চগড় চিনিকল চালু চাই।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীসহ কয়েক হাজার ছাত্র-জনতা অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হান্নান মাসুদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ