শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

হাজী সেলিমের বাড়ির বেসমেন্ট থেকে ৬টি গাড়ি উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজী সেলিমের ‘মদিনা ডেভেলপার’ কোম্পানির নির্মিত একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬টি গাড়ি উদ্ধার করেছে যৌথবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গুলশান আরা মাসুদা টাওয়ার নামে ভবনটির ১২তলায় এ অভিযান শুরু হয়ে তা এখনও চলছে। ভবনটির বেসমেন্টে একটি গোপন কক্ষে ৩টি বিলাসবহুল গাড়িসহ ৬টি গাড়ি পাওয়া যায়।

এর মধ্যে চারটি গাড়ির নিবন্ধনের তথ্য আসে সময় সংবাদের হাতে এর মধ্যে বিএমডব্লিউ ব্র্যান্ডের সাদা গাড়িটি হাজী সেলিমে। একটি তার ডেভেলপার কোম্পানি মদিনার ট্রেডিং করপোরেশনের নামে। বাকি একটি শিল্পপ্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির নামে।

তবে গাড়িগুলোর কাগজপত্র ও চাবি এখনও উদ্ধার হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে নেয়া হয়েছে সেনা ক্যাম্পে। অভিযান চলাকালে কাউকে বের হতে দেয়া হয়নি ভবন থেকে। তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভাড়াটিয়াদের প্রবেশ করতে দেয়া হচ্ছে।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর তত্ত্বাবধানে চলে এ অভিযান। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই চলে যান যৌথবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ